হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মৃত্যুর আগে শেষ বার্তায় যা বলেছিলেন ‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন


মুম্বাই, ২০ সেপ্টেম্বর – খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার দেশটিতে যান ‘ইয়া আলি’ খ্যাত এই গায়ক। এই উৎসবেই শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিলো।

তার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গন এবং বিশ্বব্যাপী তার অসংখ্য অনুরাগী গভীর শোকে স্তব্ধ। তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট, যা তিনি মৃত্যুর মাত্র দুদিন আগে করেছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে। উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’ উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।

পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’

তবে জুবিনের সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা। আর কখনো মঞ্চে দেখা যাবে না তাকে। আর সুরের মুর্ছনায় বিমোহিত করবেন না শ্রোতাদের। জুবিনের মৃত্যু যেন এক বিশাল শোক পাথর হয়েই আঘাত করলো অসংখ্য অনুরাগীদের মনে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মৃত্যুর আগে শেষ বার্তায় যা বলেছিলেন ‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মৃত্যুর আগে শেষ বার্তায় যা বলেছিলেন ‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২০ সেপ্টেম্বর – খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার দেশটিতে যান ‘ইয়া আলি’ খ্যাত এই গায়ক। এই উৎসবেই শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিলো।তার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গন এবং বিশ্বব্যাপী তার অসংখ্য অনুরাগী গভীর শোকে স্তব্ধ। তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট, যা তিনি মৃত্যুর মাত্র দুদিন আগে করেছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে। উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’ উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’তবে জুবিনের সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা। আর কখনো মঞ্চে দেখা যাবে না তাকে। আর সুরের মুর্ছনায় বিমোহিত করবেন না শ্রোতাদের। জুবিনের মৃত্যু যেন এক বিশাল শোক পাথর হয়েই আঘাত করলো অসংখ্য অনুরাগীদের মনে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×