হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোটরবাইক দুর্ঘটনায় আহত চেক প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


প্রাগ, ২৪ মে – চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে তার কার্যালয় জানিয়েছে।

শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল বৃহস্পতিবার মোটরবাইক দুর্ঘটনার পর প্রাগের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তার আঘাত ‘গুরুতর নয়’ বলে তার অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম এক্স-এ জানিয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

৬২ বছর বয়সী পেত্র পাভেল ২০২৩ সালের মার্চ মাস থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন এবং দুর্ঘটনার পর তাকে এখন হাসপাতালে থাকতে হবে। তবে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে তা নির্দিষ্ট নয়।

পাভেলের অফিস বলেছে, ‘তার আঘাত গুরুতর নয়, তবে প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে।’

প্রেসিডেন্ট পেত্র পাভেলের মুখপাত্র ভিট কোলার সরকারি চেক টিভিকে বলেন, পাভেল আগামী ‘কয়েক দিন’ হাসপাতালে কাটাবেন। আর তাই তার পূর্ব নির্ধারিত কর্মসূচির ওপর প্রভাব হবে বেশ নগণ্য। এটি শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত হতে পারে। তাই এটি উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলবে না বলে আমরা বিশ্বাস করি।

তিনি চেক টিভিকে আরও বলেন, প্রেসিডেন্ট পাভেল আগামী সপ্তাহে বিদেশ সফরের জন্য উপযুক্ত কিনা সেটিও ‘আমরা দেখব’।

পাভেলের কার্যালয় বৃহস্পতিবার জানায়, প্রেসিডেন্ট জর্ডান সফরে যাবেন। তবে এই সফরটি পরের সপ্তাহের জন্য পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এছাড়া পাভেল আগামী বৃহস্পতিবার প্রাগে এক অনানুষ্ঠানিক বৈঠকে যোগদানকারী ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও দেখা করবেন বলে একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চেক মিডিয়া বলেছে, প্রেসিডেন্ট পাভেলের মোটরবাইক একটি বন্ধ রেসিং সার্কিটে ধাক্কা দিয়েছে এবং পুলিশ তাই এই দুর্ঘটনাটি তদন্ত করছে না।

এএফপি বলছে, মোটরসাইকেল চালাতে নিজের আবেগের জন্য পরিচিত সাবেক ন্যাটো জেনারেল পাভেল। চেক রিপাবলিকের এই প্রেসিডেন্ট বর্তমানে একটি বিএমডব্লিউ আর ১২০০ জিএস (BMW R1200 GS) মডেলের মোটরবাইক চালাচ্ছেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই গত বছর প্রতিবেশী জার্মানিতে যাওয়ার জন্য মোটরবাইকে চড়ে বসেছিলেন তিনি। এছাড়া গত গ্রীষ্মে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট পাভেল সমস্যায় পড়েছিলেন বলেও জানিয়েছে এএফপি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোটরবাইক দুর্ঘটনায় আহত চেক প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোটরবাইক দুর্ঘটনায় আহত চেক প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্রাগ, ২৪ মে – চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে তার কার্যালয় জানিয়েছে।শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, চেক রিপাবলিকের প্রেসিডেন্ট পেত্র পাভেল বৃহস্পতিবার মোটরবাইক দুর্ঘটনার পর প্রাগের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তার আঘাত ‘গুরুতর নয়’ বলে তার অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম এক্স-এ জানিয়েছে।৬২ বছর বয়সী পেত্র পাভেল ২০২৩ সালের মার্চ মাস থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন এবং দুর্ঘটনার পর তাকে এখন হাসপাতালে থাকতে হবে। তবে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে তা নির্দিষ্ট নয়।পাভেলের অফিস বলেছে, ‘তার আঘাত গুরুতর নয়, তবে প্রাগের মিলিটারি ইউনিভার্সিটি হাসপাতালে তার সংক্ষিপ্ত পর্যবেক্ষণের প্রয়োজন হবে।’প্রেসিডেন্ট পেত্র পাভেলের মুখপাত্র ভিট কোলার সরকারি চেক টিভিকে বলেন, পাভেল আগামী ‘কয়েক দিন’ হাসপাতালে কাটাবেন। আর তাই তার পূর্ব নির্ধারিত কর্মসূচির ওপর প্রভাব হবে বেশ নগণ্য। এটি শুক্রবার, শনিবার এবং রোববার পর্যন্ত হতে পারে। তাই এটি উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলবে না বলে আমরা বিশ্বাস করি।তিনি চেক টিভিকে আরও বলেন, প্রেসিডেন্ট পাভেল আগামী সপ্তাহে বিদেশ সফরের জন্য উপযুক্ত কিনা সেটিও ‘আমরা দেখব’।পাভেলের কার্যালয় বৃহস্পতিবার জানায়, প্রেসিডেন্ট জর্ডান সফরে যাবেন। তবে এই সফরটি পরের সপ্তাহের জন্য পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।এছাড়া পাভেল আগামী বৃহস্পতিবার প্রাগে এক অনানুষ্ঠানিক বৈঠকে যোগদানকারী ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও দেখা করবেন বলে একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে।চেক মিডিয়া বলেছে, প্রেসিডেন্ট পাভেলের মোটরবাইক একটি বন্ধ রেসিং সার্কিটে ধাক্কা দিয়েছে এবং পুলিশ তাই এই দুর্ঘটনাটি তদন্ত করছে না।এএফপি বলছে, মোটরসাইকেল চালাতে নিজের আবেগের জন্য পরিচিত সাবেক ন্যাটো জেনারেল পাভেল। চেক রিপাবলিকের এই প্রেসিডেন্ট বর্তমানে একটি বিএমডব্লিউ আর ১২০০ জিএস (BMW R1200 GS) মডেলের মোটরবাইক চালাচ্ছেন।প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই গত বছর প্রতিবেশী জার্মানিতে যাওয়ার জন্য মোটরবাইকে চড়ে বসেছিলেন তিনি। এছাড়া গত গ্রীষ্মে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট পাভেল সমস্যায় পড়েছিলেন বলেও জানিয়েছে এএফপি।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৪ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×