হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে পুলিশ কর্মকর্তা, বিচ্ছিন্ন হলো হাত-পা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন


গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি – গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক বা এসআই হিসেবে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেক্স ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল।

আরও পড়ুন

সাবেক ছাত্রলীগ নেতা নাজির আলমগীরের প্রভাবে দুর্নীতিবান্ধব উখিয়া ভূমি অফিস! টাকায় হয় ‘অসাধ্য সাধন’

এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তখন অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এবং এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক কাইয়ুম আলি বিষয়টি নিশ্চিত করে জানান যে মো. হাবিব সকালে দাপ্তরিক কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন।

কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে পুলিশ কর্মকর্তা, বিচ্ছিন্ন হলো হাত-পা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে পুলিশ কর্মকর্তা, বিচ্ছিন্ন হলো হাত-পা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ১৯ ফেব্রুয়ারি – গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।আহত মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক বা এসআই হিসেবে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেক্স ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল।এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তখন অসাবধানতাবশত তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এবং এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক কাইয়ুম আলি বিষয়টি নিশ্চিত করে জানান যে মো. হাবিব সকালে দাপ্তরিক কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন।কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×