হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন


ঢাকা, ১১ আগস্ট – রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সেলিম ও ফয়সাল।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

অভিযানে দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। দুজনই চিহ্নিত মাদক কারবারি।

এসিডি জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে পাঠাই। এরপর জামিনে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, দুই মাদক কারবারি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ আগস্ট – রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সেলিম ও ফয়সাল।সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু হয়।অভিযানে দেশীয় অস্ত্রসহ সেলিমকে এবং ফয়সাল নামের একজনকে গ্রেফতার করা যায়। দুজনই চিহ্নিত মাদক কারবারি।এসিডি জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে পাঠাই। এরপর জামিনে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।জানা গেছে, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×