হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে এবার মুখ খুললেন ওমর সানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ এপ্রিল – ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। এবার মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুলেছেন সানী।

দিন কয়েক আগেই জীবনের শেষ সময়ের কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। আর সেটা নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। রীতিমতো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

অনেকে মৌসুমীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন। আবার মৌসুমীর কথাগুলো নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন নেটিজেনরা। এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর স্বামী ওমর সানী।

তিনি বলেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করায়, এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে সমালোচনা করছেন। কেউ বলেছেন, এখনই কেন মৌসুমী সব কিছু বন্ধ করছেন না? সব কিছু ডিলিট করছেন না?

তাদের কাছে আমার প্রশ্ন, এখন কেন করবেন মৌসুমী? তিনি তো বলেছেন মৃত্যুর পরের কথা। তবে মৌসুমী যা বলেছেন ভীষণ চমৎকার কথা বলেছেন।

ওমর সানী আরও বলেন, মৌসুমী বলেছেন- আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তার এই ইচ্ছাগুলোকে আমি স্বাগত জানাই। তবে মৌসুমীর হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এটা আমি সাকসেস বলেই মনে করি।

এর আগে, মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন নির্মাতা মালেক আফসারী। পরে এই বিষয়ে কথা বলেন ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও।

আইএ/ ১০ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে এবার মুখ খুললেন ওমর সানী first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে এবার মুখ খুললেন ওমর সানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে এবার মুখ খুললেন ওমর সানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ এপ্রিল – ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। এবার মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুলেছেন সানী। দিন কয়েক আগেই জীবনের শেষ সময়ের কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। আর সেটা নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। রীতিমতো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মৌসুমীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন। আবার মৌসুমীর কথাগুলো নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন নেটিজেনরা। এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর স্বামী ওমর সানী। তিনি বলেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করায়, এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে সমালোচনা করছেন। কেউ বলেছেন, এখনই কেন মৌসুমী সব কিছু বন্ধ করছেন না? সব কিছু ডিলিট করছেন না? তাদের কাছে আমার প্রশ্ন, এখন কেন করবেন মৌসুমী? তিনি তো বলেছেন মৃত্যুর পরের কথা। তবে মৌসুমী যা বলেছেন ভীষণ চমৎকার কথা বলেছেন। ওমর সানী আরও বলেন, মৌসুমী বলেছেন- আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তার এই ইচ্ছাগুলোকে আমি স্বাগত জানাই। তবে মৌসুমীর হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এটা আমি সাকসেস বলেই মনে করি। এর আগে, মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন নির্মাতা মালেক আফসারী। পরে এই বিষয়ে কথা বলেন ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও। আইএ/ ১০ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে এবার মুখ খুললেন ওমর সানী first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×