হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যে মেয়র হলেন সিসিক কাউন্সিলর আজাদের স্ত্রী নাজমা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

লন্ডন, ১৯ মে – যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান। বৃহস্পতিবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। আগামী এক বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী।

গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান।

তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। নাজমা রহমান লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

আইএ/ ১৯ মে ২০২৩

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্যে মেয়র হলেন সিসিক কাউন্সিলর আজাদের স্ত্রী নাজমা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যে মেয়র হলেন সিসিক কাউন্সিলর আজাদের স্ত্রী নাজমা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৯ মে – যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান। বৃহস্পতিবার (১৮ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন। আগামী এক বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন। নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। নাজমা রহমান লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। আইএ/ ১৯ মে ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×