হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১২ আগস্ট – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’র একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে।

পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এসময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজনকে আহত হিসেবে জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১২ আগস্ট – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’র একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান।পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে।পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এসময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেয়।পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজনকে আহত হিসেবে জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×