হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন


ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তেহরান যদি তার দাবি মেনে না নেয়, তাহলে ইরানকে সম্ভাব্য সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।

মঙ্গলবার প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের খুব কঠোর কিছু করতে হবে।”

আরও পড়ুন

বিশ্ববাজারে মহা-সংকটের আশঙ্কা: জ্বালানি ও খাদ্যের দামে বড় লাফের পূর্বাভাস বিশ্বব্যাংকের

এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করতে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত কয়েক সপ্তাহে ট্রাম্প এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী বাড়ানোর কথা বলেছেন এবং কাছাকাছি জলসীমায় একটি বিশাল বহর পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন।

চ্যানেল ১২ এবং সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথাও ভাবছেন।

গত জানুয়ারি থেকেই ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়েছেন। তিনি বারবার সতর্ক করেছেন যে তার দেশের সামরিক বাহিনী ‘যে কোনো কিছুর জন্য প্রস্তুত’।

গত মাসের শেষের দিকে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবির কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক প্রক্সি সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ওপর সীমাবদ্ধতা আরোপ করা, যা ইসরায়েল দীর্ঘদিন ধরেই চেয়ে আসছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল শুরু করেছেন।

এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না হলে ইরানকে ‘খুব কঠিন কিছু’ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তেহরান যদি তার দাবি মেনে না নেয়, তাহলে ইরানকে সম্ভাব্য সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।মঙ্গলবার প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের খুব কঠোর কিছু করতে হবে।”এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করতে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।গত কয়েক সপ্তাহে ট্রাম্প এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী বাড়ানোর কথা বলেছেন এবং কাছাকাছি জলসীমায় একটি বিশাল বহর পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন।চ্যানেল ১২ এবং সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার জানিয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথাও ভাবছেন।গত জানুয়ারি থেকেই ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়েছেন। তিনি বারবার সতর্ক করেছেন যে তার দেশের সামরিক বাহিনী ‘যে কোনো কিছুর জন্য প্রস্তুত’।গত মাসের শেষের দিকে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবির কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক প্রক্সি সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ওপর সীমাবদ্ধতা আরোপ করা, যা ইসরায়েল দীর্ঘদিন ধরেই চেয়ে আসছে।ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল শুরু করেছেন।এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×