হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৩ অক্টোবর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত। মার্কিন কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে।

আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে “সশস্ত্র সংঘাতে” জড়িয়ে আছে। তার প্রশাসন এসব কার্টেলকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের “অবৈধ যোদ্ধা” আখ্যা দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রাপ্ত ওই গোপন নোটিশে বলা হয়েছে, গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যবস্তু করা নৌকায় অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব অভিযান “সশস্ত্র সংঘাতের আইন” অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে। তাদের যুক্তি, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।

তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হবে, তার মানদণ্ডও স্পষ্ট করা হয়নি।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড বলেছেন, ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই “গোপন যুদ্ধ” চালাচ্ছেন বলে মনে হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৩ অক্টোবর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত। মার্কিন কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে।আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে “সশস্ত্র সংঘাতে” জড়িয়ে আছে। তার প্রশাসন এসব কার্টেলকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের “অবৈধ যোদ্ধা” আখ্যা দিয়েছে।নিউইয়র্ক টাইমসের প্রাপ্ত ওই গোপন নোটিশে বলা হয়েছে, গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যবস্তু করা নৌকায় অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব অভিযান “সশস্ত্র সংঘাতের আইন” অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে। তাদের যুক্তি, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হবে, তার মানদণ্ডও স্পষ্ট করা হয়নি।মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড বলেছেন, ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই “গোপন যুদ্ধ” চালাচ্ছেন বলে মনে হচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×