হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর – ক্রমাগত আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেল যুক্তরাষ্ট্র। তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) এক ভার্চুয়াল সভায় এই শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণের পর তা সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিকে জানিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি) এই স্থগিতাদেশ পেলেও, আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা থাকবে না।

গত এক বছর ধরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর গভীরভাবে পর্যালোচনা করেছে এবং বিস্তৃত আলোচনা করেছে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে। ওই সময়ের ভেতর ইউএসএসি সঠিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। এ ছাড়াও গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজনে তাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র আইসিসির সেই আদেশ না মানায় তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। যদিও ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দেওয়ায় তাদের প্রশাসনিক বিষয় কে দেখভাল করবে সেটি এখনও স্পষ্ট নয়।

এদিকে, আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া ও সদস্যপদ পুনর্বহালের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি ইউএসএসির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্রের সামনে। এ ছাড়া স্বাগতিক হিসেবে ২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকে অংশ নিতেও অসুবিধা নেই।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করল আইসিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর – ক্রমাগত আইসিসির নির্দেশনা অমান্য করায় শাস্তি পেল যুক্তরাষ্ট্র। তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) এক ভার্চুয়াল সভায় এই শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণের পর তা সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিকে জানিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি) এই স্থগিতাদেশ পেলেও, আইসিসি ইভেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো বাধা থাকবে না।গত এক বছর ধরে আইসিসি যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর গভীরভাবে পর্যালোচনা করেছে এবং বিস্তৃত আলোচনা করেছে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে। ওই সময়ের ভেতর ইউএসএসি সঠিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। এ ছাড়াও গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজনে তাদের তিন মাস সময় দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র আইসিসির সেই আদেশ না মানায় তাদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এটি দুঃখজনক হলেও একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা পাবে। তবে খেলোয়াড়দের ওপর ও এই খেলার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। যদিও ক্রিকেট বোর্ডের ওপর স্থগিতাদেশ দেওয়ায় তাদের প্রশাসনিক বিষয় কে দেখভাল করবে সেটি এখনও স্পষ্ট নয়।এদিকে, আইসিসি ম্যানেজমেন্টের সহায়তায় গঠিত নরমালাইজেশন কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া ও সদস্যপদ পুনর্বহালের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি এই কমিটি ইউএসএসির অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্রের সামনে। এ ছাড়া স্বাগতিক হিসেবে ২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকে অংশ নিতেও অসুবিধা নেই।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×