হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের দুই তারকা রানি মুখার্জী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দুজনের একটা সময় ছিল গভীর বন্ধুত্ব। কিন্তু তা একসময় নষ্ট হয়ে যায়। যার নেপথ্যে রয়েছে কিছু জটিল ঘটনা।

গুঞ্জন ওঠে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই নাকি মন ভেঙেছিল বাঙালি মেয়ে রানি মুখার্জীর। এও শোনা যায়, বচ্চন পরিবারের বৌমা হওয়ার অনেক শখ ছিল রানির। তা না হতে পারাতেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তবে তা একেবারেই সত্যি নয়!

রানি ও ঐশ্বরিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে বহুদিন ধরেই। সালটা ২০০২। সে সময় মুক্তি পেয়েছিল ‘চালতে চালতে’। ছবিতে ছিলেন শাহরুখ খান ও রানি। তবে রানি কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। ভাবা হয়েছিল ঐশ্বরিয়াকেই। সেই মতো শুরু হয়ে যায় শুটিংও। তবে কিছুদিন শুটিং করার পর সরে আসেন ঐশ্বরিয়া।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে পরীমনির তাণ্ডব: জামিন পেলেও সাংবাদিক ও বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ

শোনা যায়, শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন নাকি ভালোভাবে নেননি তার সেই সময়ের প্রেমিক সালমান খান। সেটে গিয়ে শাহরুখ ও পুরো টিমের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল সালমানের। এতটাই বাড়াবাড়ি হয় যে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হন ঐশ্বরিয়া; তার জায়গায় নেওয়া হয় রানিকে।

রানি ও ঐশ্বরিয়া ছিলেন বন্ধু। তার ছেড়ে যাওয়া ছবি রানি করছেন জেনেই নাকি মন খারাপ হয় অভিনেত্রীর। রানির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। সম্পর্ক খারাপ হওয়ার সূত্রপাত সেখানেই। এখানেই শেষ নয়, পরবর্তীতে যখন ঐশ্বরিয়া ও অভিষেক বিয়ে করেন তখন আমন্ত্রণ জানানো হয়নি রানিকে।

বেশ কিছু বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রানি। বলেছিলেন, ‘আমার কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সমস্যা নেই। ওর থাকতে পারে। সে নিজেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি সামনাসামনি দেখা হলে সব মিটে যাবে।’

এরপর বহুবার সামনাসামনি দেখা হয়েছে তাদের। তবে সমস্যা মেটেনি। আজও দূরত্ব বজায় রেখে চলেন বলিউডের এই দুই সুন্দরী।

আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের দুই তারকা রানি মুখার্জী ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দুজনের একটা সময় ছিল গভীর বন্ধুত্ব। কিন্তু তা একসময় নষ্ট হয়ে যায়। যার নেপথ্যে রয়েছে কিছু জটিল ঘটনা। গুঞ্জন ওঠে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই নাকি মন ভেঙেছিল বাঙালি মেয়ে রানি মুখার্জীর। এও শোনা যায়, বচ্চন পরিবারের বৌমা হওয়ার অনেক শখ ছিল রানির। তা না হতে পারাতেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তবে তা একেবারেই সত্যি নয়! রানি ও ঐশ্বরিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে বহুদিন ধরেই। সালটা ২০০২। সে সময় মুক্তি পেয়েছিল ‘চালতে চালতে’। ছবিতে ছিলেন শাহরুখ খান ও রানি। তবে রানি কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। ভাবা হয়েছিল ঐশ্বরিয়াকেই। সেই মতো শুরু হয়ে যায় শুটিংও। তবে কিছুদিন শুটিং করার পর সরে আসেন ঐশ্বরিয়া। শোনা যায়, শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন নাকি ভালোভাবে নেননি তার সেই সময়ের প্রেমিক সালমান খান। সেটে গিয়ে শাহরুখ ও পুরো টিমের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল সালমানের। এতটাই বাড়াবাড়ি হয় যে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হন ঐশ্বরিয়া; তার জায়গায় নেওয়া হয় রানিকে। রানি ও ঐশ্বরিয়া ছিলেন বন্ধু। তার ছেড়ে যাওয়া ছবি রানি করছেন জেনেই নাকি মন খারাপ হয় অভিনেত্রীর। রানির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। সম্পর্ক খারাপ হওয়ার সূত্রপাত সেখানেই। এখানেই শেষ নয়, পরবর্তীতে যখন ঐশ্বরিয়া ও অভিষেক বিয়ে করেন তখন আমন্ত্রণ জানানো হয়নি রানিকে। বেশ কিছু বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রানি। বলেছিলেন, ‘আমার কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে সমস্যা নেই। ওর থাকতে পারে। সে নিজেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে আশা রাখছি সামনাসামনি দেখা হলে সব মিটে যাবে।’ এরপর বহুবার সামনাসামনি দেখা হয়েছে তাদের। তবে সমস্যা মেটেনি। আজও দূরত্ব বজায় রেখে চলেন বলিউডের এই দুই সুন্দরী। আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে কারণে ভেঙ্গেছিল ঐশ্বরিয়া ও রানীর বন্ধুত্ব first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×