হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যে দেশে ডিভোর্স মানেই উৎসব, জীবনে বিয়ে আসে ৫-১০ বার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বহুদিনের রীতি এটি। সেখানে বিয়ে-বিচ্ছেদ মানেই উৎসবের, অনেকেই বিয়ে করেন ৫-১০ বার। দেশটিতে ‘অপ্রীতিকর ও অস্বাস্থ্যকর’ বাস্তবতায় সংসার চালিয়ে নেওয়ার নজির খুবই কম। সে দেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স পেপারে।

তবে মৌরিতানিয়াতে বিবাহবিচ্ছেদ নিয়ে কেউ ছিঃছিঃ করে না, লজ্জা দেয় না বা থাকে না দুঃখের আবহ। বরং সেখানে ডিভোর্স মানেই আনন্দ-উৎসব। সে দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না। অপমানিতও হতে হয় না। ‘ডিভোর্স পার্টি’ উদযাপন করে জানানো হয়, এই নারী এখন চাইলেই অন্য কাউকে বিবাহ করতে পারেন।

দেশটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে এসেছে। ডিভোর্স পার্টিতে এসে নারীরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন, গান করেন, নাচেন। বর্তমানে এই পার্টির ধরন কিছুটা বদলালেও আমেজ রয়েছে প্রায় আগের মতোই।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরিতানিয়ায় প্রায়ই ডিভোর্সের ঘটনা ঘটে। অনেক মানুষের জীবনে বিয়ে আসে ৫ থেকে ১০ বার। কারও কারও জীবনে ২০ বারও বিয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।

উল্লেখ্য, মৌররা পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছেন শক্তিশালী ‘মাতৃতান্ত্রিক প্রবণতা’। মৌরিতানিয়ায় ডিভোর্স এতটা স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠার এটি একটি কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যে দেশে ডিভোর্স মানেই উৎসব, জীবনে বিয়ে আসে ৫-১০ বার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যে দেশে ডিভোর্স মানেই উৎসব, জীবনে বিয়ে আসে ৫-১০ বার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার বহুদিনের রীতি এটি। সেখানে বিয়ে-বিচ্ছেদ মানেই উৎসবের, অনেকেই বিয়ে করেন ৫-১০ বার। দেশটিতে ‘অপ্রীতিকর ও অস্বাস্থ্যকর’ বাস্তবতায় সংসার চালিয়ে নেওয়ার নজির খুবই কম। সে দেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স পেপারে। তবে মৌরিতানিয়াতে বিবাহবিচ্ছেদ নিয়ে কেউ ছিঃছিঃ করে না, লজ্জা দেয় না বা থাকে না দুঃখের আবহ। বরং সেখানে ডিভোর্স মানেই আনন্দ-উৎসব। সে দেশে কোনো নারীর ডিভোর্স হলে কান্নার রোল ওঠে না। অপমানিতও হতে হয় না। ‘ডিভোর্স পার্টি’ উদযাপন করে জানানো হয়, এই নারী এখন চাইলেই অন্য কাউকে বিবাহ করতে পারেন। দেশটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি চলে এসেছে। ডিভোর্স পার্টিতে এসে নারীরা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন, গান করেন, নাচেন। বর্তমানে এই পার্টির ধরন কিছুটা বদলালেও আমেজ রয়েছে প্রায় আগের মতোই। প্রায় শতভাগ মুসলমানের দেশ মৌরিতানিয়ায় প্রায়ই ডিভোর্সের ঘটনা ঘটে। অনেক মানুষের জীবনে বিয়ে আসে ৫ থেকে ১০ বার। কারও কারও জীবনে ২০ বারও বিয়ের ঘটনা ঘটে বলে জানা যায়। উল্লেখ্য, মৌররা পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছেন শক্তিশালী ‘মাতৃতান্ত্রিক প্রবণতা’। মৌরিতানিয়ায় ডিভোর্স এতটা স্বাভাবিক ব্যাপার হয়ে ওঠার এটি একটি কারণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×