হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নুরুল হুদা!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুরুল হুদা।

বুধবার(২৬ জানুয়ারি) সকালে স্বাস্থ্যবিধি মেনে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে খাইরুল আলম চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা কে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সদ্য বিদায়ী চেয়ারম্যান হিসেবে খাইরুল আলম চৌধুরী বলেন,”বিগত পাঁচ বছর রত্নাপালং ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের সাথে সুসম্পর্কের মাধ্যমে যেকোনো বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেছি। রত্নাপালং ইউনিয়ন কে দূর্নীতিমুক্ত পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে সফল হয়েছি। আগামী পাঁচ বছর নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদার সাথে একাত্মতা ঘোষণা করে এ ইউনিয়নের জনগণের সেবায় কাজ করে যাবো।”

নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা বলেন,”আমি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে। শপথ গ্রহণের পর থেকে দল মত নির্বিশেষে জনগণের চেয়ারম্যান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে যাবো। রত্নাপালং ইউনিয়নের শিক্ষক,ইমাম,পুরোহিত সহ সকল শ্রেণিপেশার মানুষের সেবা দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বিগত পাঁচ বছরে খাইরুল আলম চৌধুরী যেভাবে রত্নাপালংকে উন্নয়ন কর্মযজ্ঞে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান। দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শেষে ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ সবাই চেয়ারম্যান নুরুল হুদাকে ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নুরুল হুদা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নুরুল হুদা!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুরুল হুদা। বুধবার(২৬ জানুয়ারি) সকালে স্বাস্থ্যবিধি মেনে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে খাইরুল আলম চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা কে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। সদ্য বিদায়ী চেয়ারম্যান হিসেবে খাইরুল আলম চৌধুরী বলেন,"বিগত পাঁচ বছর রত্নাপালং ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের সাথে সুসম্পর্কের মাধ্যমে যেকোনো বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেছি। রত্নাপালং ইউনিয়ন কে দূর্নীতিমুক্ত পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে সফল হয়েছি। আগামী পাঁচ বছর নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদার সাথে একাত্মতা ঘোষণা করে এ ইউনিয়নের জনগণের সেবায় কাজ করে যাবো।" নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা বলেন,"আমি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে। শপথ গ্রহণের পর থেকে দল মত নির্বিশেষে জনগণের চেয়ারম্যান হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে যাবো। রত্নাপালং ইউনিয়নের শিক্ষক,ইমাম,পুরোহিত সহ সকল শ্রেণিপেশার মানুষের সেবা দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। বিগত পাঁচ বছরে খাইরুল আলম চৌধুরী যেভাবে রত্নাপালংকে উন্নয়ন কর্মযজ্ঞে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।" অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান। দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শেষে ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ সবাই চেয়ারম্যান নুরুল হুদাকে ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×