হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে স্কুল ছুটি ঘোষণা, বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার স্কুলের ছুটির তালিকা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগের সুযোগ পাবে। এর আগে গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাস জুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে এবং আগের আদেশের ওপর স্থগিতাদেশ আসায় ছুটির বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছিল। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ছিল। গত সোমবার এসব প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হয়েছিল।

তবে নির্বাচনের ছুটির সাথে সমন্বয় করে মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী এই ছুটি ২৮ মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে কলেজগুলোর ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে বুধবার থেকে সেখানে ঈদের ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানে স্কুল ছুটি ঘোষণা, বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে স্কুল ছুটি ঘোষণা, বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার স্কুলের ছুটির তালিকা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটি আগামী ২৬ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগের সুযোগ পাবে। এর আগে গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাস জুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন।পরবর্তীতে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে এবং আগের আদেশের ওপর স্থগিতাদেশ আসায় ছুটির বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়েছিল। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ছিল। গত সোমবার এসব প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হয়েছিল।তবে নির্বাচনের ছুটির সাথে সমন্বয় করে মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। মাদরাসার ছুটির তালিকা অনুযায়ী এই ছুটি ২৮ মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে কলেজগুলোর ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে বুধবার থেকে সেখানে ঈদের ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×