হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীতে দীর্ঘ যানজট, যানবাহনের ধীরগতিতে বিপাকে নগরবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন


ঢাকা, ০৩ আগস্ট – সপ্তাহের প্রথম কর্মদিবসে তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্রের সড়কগুলোতে মানুষের চলাচলে চাপ বেড়েছে। এ ছাড়া এইচএসসি ও বিসিএস পরীক্ষার প্রভাব পড়েছে। এতে দীর্ঘ যানজট যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন নগরবাসী।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলকা ঘুরে বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে। এতে রাজধানীর বাসস্টপেজগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনের গেটে ঠেলাঠেলি করে উঠতে দেখা গেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন কাউন্টারে দাঁড়িয়ে যাত্রীরা বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো বলা কঠিন।

অন্যদিকে, যানবাহনের চালকেরা বলেন, যানজটের কারণে ১০ মিনিটের রাস্তা পেরুতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, তিন সংগঠনের সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়- সোনারগাঁও সিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্যভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

এ ছাড়া, নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আগত যানবাহনগুলোকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার ও ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীতে দীর্ঘ যানজট, যানবাহনের ধীরগতিতে বিপাকে নগরবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীতে দীর্ঘ যানজট, যানবাহনের ধীরগতিতে বিপাকে নগরবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ আগস্ট – সপ্তাহের প্রথম কর্মদিবসে তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর প্রাণকেন্দ্রের সড়কগুলোতে মানুষের চলাচলে চাপ বেড়েছে। এ ছাড়া এইচএসসি ও বিসিএস পরীক্ষার প্রভাব পড়েছে। এতে দীর্ঘ যানজট যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন নগরবাসী।রোববার (৩ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলকা ঘুরে বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে। এতে রাজধানীর বাসস্টপেজগুলোতে অপেক্ষমাণ অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনের গেটে ঠেলাঠেলি করে উঠতে দেখা গেছে।জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে।রাজধানীর বিভিন্ন কাউন্টারে দাঁড়িয়ে যাত্রীরা বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন গন্তব্যে পৌঁছাবো বলা কঠিন।অন্যদিকে, যানবাহনের চালকেরা বলেন, যানজটের কারণে ১০ মিনিটের রাস্তা পেরুতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে।ধারণা করা হচ্ছে, তিন সংগঠনের সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে ওই এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না। এ অবস্থায় ঢাকাবাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়- সোনারগাঁও সিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাঁটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাঁটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্যভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।এ ছাড়া, নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আগত যানবাহনগুলোকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলো যথাসম্ভব পরিহার ও ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করেছে ডিএমপি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৩ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×