হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীতে পরীক্ষামূলকভাবে পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনগুলো অনলাইনে দাখিল করতে পারবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বেসরকারি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং অ্যান্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে) আরও দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁচটি কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

প্রাথমিকভাবে এসব কেন্দ্র থেকে নাগরিকরা সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি দিয়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন।

জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা দেওয়ার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীতে পরীক্ষামূলকভাবে পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীতে পরীক্ষামূলকভাবে পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনগুলো অনলাইনে দাখিল করতে পারবেন।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বেসরকারি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং অ্যান্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে) আরও দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁচটি কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।প্রাথমিকভাবে এসব কেন্দ্র থেকে নাগরিকরা সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি দিয়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন।জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা দেওয়ার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×