ঢাকা, ০১ অক্টোবর – শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
বুধবার (১ অক্টবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি
ডিএমপি কমিশনার বলেন, ‘যেখানে বিসর্জন হবে, সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।’
নগরবাসীকে তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা সাঁতার জানে না তাদের নৌকায় না ওঠা ভালো। এ ছাড়া যারা সাঁতার জানে তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন