হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীর মিরপুরে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ অক্টোবর – রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ৭টার দিকে ‘আলিফ পরিবহন’-এর বাসে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রত্যক্ষদর্শী ও বাসের চালকের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাস থামানোর পর জোরপূর্বক চালক ও হেলপারকে নামিয়ে মারধর করে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে হামলাকারীরা বাসটির সামনের কাচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে কাচ ভেঙে ফেলে এবং বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, “বাসটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে।”

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীর মিরপুরে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর যাত্রীবাহী বাসে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীর মিরপুরে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ অক্টোবর – রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে। তবে ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।শুক্রবার সকাল ৭টার দিকে ‘আলিফ পরিবহন’-এর বাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বাসের চালকের ভাষ্যমতে, কয়েকজন ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাস থামানোর পর জোরপূর্বক চালক ও হেলপারকে নামিয়ে মারধর করে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। পরে হামলাকারীরা বাসটির সামনের কাচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে কাচ ভেঙে ফেলে এবং বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, “বাসটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে।”সূত্র: ঢাকা টাইমসএনএন/ ০৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×