ঢাকা, ০৬ অক্টোবর – রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি বলেন, আজ সোমবার সকাল ৮টা ৫ মিনিটে সংবাদ আসে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আমাদের পাঁচটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ৫৩ মিনিটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর আসেনি।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন