হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ৬৯ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ অক্টোবর – গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আট দিনের এই অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইলফোন, বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২ জেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরাসরি ভূমিকা রাখছে তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ৬৯ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ৬৯ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ অক্টোবর – গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আট দিনের এই অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইলফোন, বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২ জেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী। এ ছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরাসরি ভূমিকা রাখছে তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×