হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১১ মার্চ – প্রায় একযুগ আগে ২০১১ সালে নরওয়েতে বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় এবং অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নড়ে চড়ে বসে গোটা দেশ। এবার সেই ঘটনা নিয়ে ছবি বানালেন অসীমা ছিব্বর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য। মর্দানি ২-এর পর ফের বড়পর্দায় রানী। ট্রেলার মুক্তির পর থেকেই সাড়া ফেলে দিয়েছে এ ছবি। কয়েক দিন বাদেই ছবির মুক্তি।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

ইতোমধ্যে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখে ফেলেছেন আদিত্য চোপড়া। ছবি দেখে স্বামী আদিত্য প্রতিক্রিয়া জানান রানীকে।

এক সাক্ষাৎকারে সেই তথ্য জানান রানী। সেই কথার রেশ ধরে রানী বলেন, অনেকেই মনে করেন, আমি নাকি অনেক বদলে গেছি। আর আগের মতো নেই। এমনকি আদিও সেটা মনে করেন। তার কথায়, আমার মেয়ে আদিরা জন্ম নেওয়ার পর থেকেই আমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে। আমি নাকি এখন শুধুই মা, স্ত্রী নই।

রানী আরও বলেন, আমি জানি এটা একেবারেই আদির অভিমান। প্রত্যেক মেয়েই, মা হওয়ার পর বদলে যায়। আর এ বদলে যাওয়াটা মোটেও মন্দ নয়। কারণ মা হওয়াটা মুখের কথা নয়। এ অনুভূতিটা আমরা মেয়েরাই অনুভব করে থাকি।

সিনেমাতে, ‘খারাপ ভালো জানি না, আমি জানি আমি একজন মা’ বলে আদালতে বিচারকের সামনে হাউমাউ করে কেঁদেছেন রানী মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ট্রেলারে এভাবেই সিনেপর্দায় কামব্যাক করছেন এ অভিনেত্রী। এ সিনেমাতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানীকে। সিনেমাটিতে রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আর এ সিনেমা থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ।

একটি সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মা থেকে সন্তানকে আলাদা করে নেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক মায়ের লড়াই উঠে আসবে এ সিনেমাতে।

এম ইউ/১১ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১১ মার্চ – প্রায় একযুগ আগে ২০১১ সালে নরওয়েতে বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় এবং অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নড়ে চড়ে বসে গোটা দেশ। এবার সেই ঘটনা নিয়ে ছবি বানালেন অসীমা ছিব্বর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য। মর্দানি ২-এর পর ফের বড়পর্দায় রানী। ট্রেলার মুক্তির পর থেকেই সাড়া ফেলে দিয়েছে এ ছবি। কয়েক দিন বাদেই ছবির মুক্তি। ইতোমধ্যে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখে ফেলেছেন আদিত্য চোপড়া। ছবি দেখে স্বামী আদিত্য প্রতিক্রিয়া জানান রানীকে। এক সাক্ষাৎকারে সেই তথ্য জানান রানী। সেই কথার রেশ ধরে রানী বলেন, অনেকেই মনে করেন, আমি নাকি অনেক বদলে গেছি। আর আগের মতো নেই। এমনকি আদিও সেটা মনে করেন। তার কথায়, আমার মেয়ে আদিরা জন্ম নেওয়ার পর থেকেই আমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে। আমি নাকি এখন শুধুই মা, স্ত্রী নই। রানী আরও বলেন, আমি জানি এটা একেবারেই আদির অভিমান। প্রত্যেক মেয়েই, মা হওয়ার পর বদলে যায়। আর এ বদলে যাওয়াটা মোটেও মন্দ নয়। কারণ মা হওয়াটা মুখের কথা নয়। এ অনুভূতিটা আমরা মেয়েরাই অনুভব করে থাকি। সিনেমাতে, ‘খারাপ ভালো জানি না, আমি জানি আমি একজন মা’ বলে আদালতে বিচারকের সামনে হাউমাউ করে কেঁদেছেন রানী মুখোপাধ্যায়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ট্রেলারে এভাবেই সিনেপর্দায় কামব্যাক করছেন এ অভিনেত্রী। এ সিনেমাতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা যাবে রানীকে। সিনেমাটিতে রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আর এ সিনেমা থেকেই বলিউডের পা রাখলেন অনির্বাণ। একটি সত্য ঘটনা অবলম্বন করেই সিনেমাটি তৈরি। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মা থেকে সন্তানকে আলাদা করে নেয় নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক মায়ের লড়াই উঠে আসবে এ সিনেমাতে। এম ইউ/১১ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রানী মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ স্বামীর first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×