কক্সবাজারের রামু উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আপন দুই বোন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে সোমবার সকালে কক্সবাজার আদালতে যান দুই বোন। আদালতের কার্যক্রম শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা।
অটোরিকশাটি রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা আক্তার ও শাহিনা আক্তার মারা যান। আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, “সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি অটোরিকশাকে জোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।”
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দুই বোনের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
- হোয়াইক্যংয়ের অপরাজিত চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারী-সততা, ন্যায় ও মানবসেবার প্রতীক
- উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত, দুই বোনের মর্মান্তিক মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের রামু উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আপন দুই বোন। এ ঘটনায় আরও তিনজ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন