কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ৮টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ-এর নির্দেশে একটি বিশেষ টহলদল মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করে। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করা হয়।
মোটরসাইকেলের চালক নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০)-কে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে সে মাদক বহনের কথা অস্বীকার করলেও, পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৬,৬০০,০০০ টাকা মূল্যের ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
আটককৃত নেওয়াজ উদ্দিন মোরশেদ কক্সবাজারের টেকনাফ থানাধীন ফুলের ডেইল দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




মন্তব্য করুন