হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামু-উখিয়া সীমান্তের পাহাড়ে থেকে যুবকের মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উখিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউনুস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার সীমান্তসংলগ্ন পাহাড়ে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলটি রামু, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা।

নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মির আহমদের ছেলে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামু-উখিয়া সীমান্তের পাহাড়ে থেকে যুবকের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামু-উখিয়া সীমান্তের পাহাড়ে থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উখিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মোহাম্মদ ইউনুস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল এলাকার সীমান্তসংলগ্ন পাহাড়ে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলটি রামু, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা। নিহত মোহাম্মদ ইউনুস উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মির আহমদের ছেলে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×