হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৯ আগস্ট – গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি।

সেই সঙ্গে ট্রাম্প মনে করেন, এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা শুরু হওয়া উচিত।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এখানে আমরা যারা উপস্থিত আছি, তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে মনে করি এবং সম্ভবত (রাশিয়া-ইউক্রেন সংঘাতে) এমনটা হতেও পারত; কিন্তু আপাতত তা হচ্ছে না।”

“আর আমি জানি না যে এই অবস্থায় এটা (যুদ্ধবিরতি) প্রয়োজনীয় কি না। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি। কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন; কিন্তু আমি এ-ও বিশ্বাস করি যে সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে। এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে।”

তবে ট্রাম্বের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি বলেন, এ ইস্যুতে পুতিন কিংবা জেলেনস্কির সঙ্গে পরবর্তী বৈঠকের সময় অন্তত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকা জরুরি।

সেই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ট্রাম্প এবং ম্যার্ৎস।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ আগস্ট – গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটি সম্ভব বলেও বিশ্বাস করেন তিনি।সেই সঙ্গে ট্রাম্প মনে করেন, এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা শুরু হওয়া উচিত।সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এখানে আমরা যারা উপস্থিত আছি, তারা সবাই তাৎক্ষণিক যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে পৌঁছানোর উপায় বলে মনে করি এবং সম্ভবত (রাশিয়া-ইউক্রেন সংঘাতে) এমনটা হতেও পারত; কিন্তু আপাতত তা হচ্ছে না।”“আর আমি জানি না যে এই অবস্থায় এটা (যুদ্ধবিরতি) প্রয়োজনীয় কি না। আমি নিজে যুদ্ধবিরতি পছন্দ করি। কারণ এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে হত্যা থামাতে পারেন; কিন্তু আমি এ-ও বিশ্বাস করি যে সবকিছুর শেষে আমাদের একটি টেকসই শান্তিচুক্তি প্রয়োজন যা স্থায়ীভাবে সহিংসতা বন্ধ করতে পারে। এটা খুবই সম্ভব এবং নিকট ভবিষ্যতেই এমন একটি চুক্তি হতে পারে।”তবে ট্রাম্বের এই বক্তব্যের সঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। তিনি বলেন, এ ইস্যুতে পুতিন কিংবা জেলেনস্কির সঙ্গে পরবর্তী বৈঠকের সময় অন্তত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি থাকা জরুরি।সেই বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ট্রাম্প এবং ম্যার্ৎস।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×