হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাষ্ট্রপতির সঙ্গে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

কক্সবাজার সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) সকালে সমুদ্র সৈকতের জলতরঙ্গ রিসোর্টে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিচার বিভাগীয় কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বিচারকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান এবং অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হারসহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সিজেএম ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করাসহ প্রাথমিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করেন বলেও উল্লেখ করে তিনি।

আরও পড়ুন

দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. মোসলেহ উদ্দিন, ২ এর বিচারক মো. নুরে আলম ও ৩ এর বিচারক মো. আবু হান্নান, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. সাইফুল ইলাহী, দায়রা জজ-৩ মোহাম্মদ আবদুল কাদের ও দায়রা জজ-৪ মো. মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা. রেশমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, সিনিয়র সহকারী জজ মো. ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি বেদারুল আলমসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রাষ্ট্রপতির সঙ্গে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাষ্ট্রপতির সঙ্গে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩১ জুলাই) সকালে সমুদ্র সৈকতের জলতরঙ্গ রিসোর্টে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিচার বিভাগীয় কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে বিচারকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান এবং অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হারসহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছেন জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সভাপতি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কক্সবাজারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সিজেএম ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করাসহ প্রাথমিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবহিত করেন বলেও উল্লেখ করে তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. মোসলেহ উদ্দিন, ২ এর বিচারক মো. নুরে আলম ও ৩ এর বিচারক মো. আবু হান্নান, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. সাইফুল ইলাহী, দায়রা জজ-৩ মোহাম্মদ আবদুল কাদের ও দায়রা জজ-৪ মো. মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা. রেশমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, সিনিয়র সহকারী জজ মো. ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি বেদারুল আলমসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×