হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ নমুনা সংগ্রহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে নিহত আরও দশ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই নিয়ে এ ঘটনায় নিহত ১৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে প্রথম দফায় পাঁচটি এবং বিকেলে দ্বিতীয় দফায় আরও পাঁচটিসহ মোট ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

এদের মধ্যে অজ্ঞাতপরিচয় নারী (১৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০), মুনা আক্তার সামিরা (১৪), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৬), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৮), ফারজানা আক্তার (১৫), মুক্তা বেগম (৩০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান লস্কর।

তিনি বলেন, মিরপুরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন নিহত হয়। এই ঘটনায় গতকাল ৬ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আজ ১০ জনের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এসব মরদেহ থেকে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মরদেহের দাবিদারদের সিআইডিতে ডিএনএ নমুনা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। এরপর যাদের সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করবে পরে তাদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ নমুনা সংগ্রহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ময়নাতদন্ত সম্পন্ন, ডিএনএ নমুনা সংগ্রহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে নিহত আরও দশ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই নিয়ে এ ঘটনায় নিহত ১৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলো।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে প্রথম দফায় পাঁচটি এবং বিকেলে দ্বিতীয় দফায় আরও পাঁচটিসহ মোট ১০টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।এদের মধ্যে অজ্ঞাতপরিচয় নারী (১৫), অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০), অজ্ঞাতপরিচয় পুরুষ (৩০), মুনা আক্তার সামিরা (১৪), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৬), অজ্ঞাতপরিচয় পুরুষ (২৮), ফারজানা আক্তার (১৫), মুক্তা বেগম (৩০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০), অজ্ঞাতপরিচয় পুরুষ (২০)।বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান লস্কর।তিনি বলেন, মিরপুরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জন নিহত হয়। এই ঘটনায় গতকাল ৬ জনের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আজ ১০ জনের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এসব মরদেহ থেকে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মরদেহের দাবিদারদের সিআইডিতে ডিএনএ নমুনা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। এরপর যাদের সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করবে পরে তাদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×