হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেজুপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

রেজুপাড়া সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রেজুপাড়া সীমান্ত এলাকার লেবুবাগান খালের পাড়ে এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর ছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে রেজুপাড়া বিওপির একটি বিশেষ অভিযানদল লেবুবাগান খালের পাড়ে কৌশলগত অবস্থান নেয়।

সন্ধ্যার দিকে এক ব্যক্তিকে কাপড়ের কালো ব্যাগ হাতে নিয়ে সামনে আসতে দেখলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই মাদক চোরাকারবারী কালো ব্যাগ ফেলে জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগটির ভেতর থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেজুপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেজুপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
Print Image
রেজুপাড়া সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রেজুপাড়া সীমান্ত এলাকার লেবুবাগান খালের পাড়ে এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবর ছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে রেজুপাড়া বিওপির একটি বিশেষ অভিযানদল লেবুবাগান খালের পাড়ে কৌশলগত অবস্থান নেয়। সন্ধ্যার দিকে এক ব্যক্তিকে কাপড়ের কালো ব্যাগ হাতে নিয়ে সামনে আসতে দেখলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই মাদক চোরাকারবারী কালো ব্যাগ ফেলে জঙ্গলের মধ্য দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগটির ভেতর থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×