হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর অভিযানে দেশীয় অস্ত্রসহ এআরএ’র দুই সশস্ত্র সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ এবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মি (ARA)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছ…

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ এবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মি (ARA)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

রবিবার (২৫ অক্টোবর) ৮ এপিবিএন-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৪ অক্টোবর রাতে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—উখিয়া ক্যাম্প-১০ এর এফ/১৪ ব্লকের হাসেম উল্লাহ ও মাজিদা বেগম দম্পতির ছেলে মো. ইমরান (১৯) এবং একই ক্যাম্পের এফ/২৮ ব্লকের ইসহাক ও ইয়াসমিন দম্পতির ছেলে মো. তৌয়ব (১৫)।

৮ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৯ এর বি/১ ব্লক এলাকায় সশস্ত্র গোষ্ঠী এআরএ (ARA)-এর ৬ থেকে ৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যে একত্র হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করার সময় ধাওয়া করে দুই সশস্ত্র সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান ফের আটক

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (ক্রিজ) উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এআরএ’র আরও ৪-৫ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেফতারে এপিবিএন-এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর অভিযানে দেশীয় অস্ত্রসহ এআরএ’র দুই সশস্ত্র সদস্য আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ এবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রস। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর অভিযানে দেশীয় অস্ত্রসহ এআরএ’র দুই সশস্ত্র সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর অভিযানে দেশীয় অস্ত্রসহ এআরএ’র দুই সশস্ত্র সদস্য আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ এবার ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মি (ARA)-এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রবিবার (২৫ অক্টোবর) ৮ এপিবিএন-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৪ অক্টোবর রাতে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—উখিয়া ক্যাম্প-১০ এর এফ/১৪ ব্লকের হাসেম উল্লাহ ও মাজিদা বেগম দম্পতির ছেলে মো. ইমরান (১৯) এবং একই ক্যাম্পের এফ/২৮ ব্লকের ইসহাক ও ইয়াসমিন দম্পতির ছেলে মো. তৌয়ব (১৫)। ৮ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৯ এর বি/১ ব্লক এলাকায় সশস্ত্র গোষ্ঠী এআরএ (ARA)-এর ৬ থেকে ৭ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যে একত্র হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্ক সৃষ্টি করে পালানোর চেষ্টা করার সময় ধাওয়া করে দুই সশস্ত্র সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র (ক্রিজ) উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এআরএ’র আরও ৪-৫ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উখিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেফতারে এপিবিএন-এর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×