কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে খালের পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।রোহিঙ্গাদের সহযোগিতায় ক্যাম্প পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪
এক্সটেনশন এর সি-১ ব্লকের বাসিন্দা মহিবুল্লার ছেলে মোহাম্মদ শফিক(৬)।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের সি/১ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলাধুলার সময় অসাবধানতাবশত শফিক পাশের খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও আশপাশের রোহিঙ্গারা খোঁজাখুঁজির একপর্যায়ে খালের স্রোতে ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করেন।
চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
পরে তাকে দ্রুত করে ক্যাম্প অভ্যন্তরের থাকা এনজিও সংস্থা পরিচালনাধীন জিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর শুনেছি।




মন্তব্য করুন