হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন

শহীদুল ইসলাম, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজারের উখিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি সন্জুর মোর্শেদ জানান, রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১ইং।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

এদিকে নিহত মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪-এপিবিএন এর অধিনায়ক মো: নাঈমুল হক জানিয়েছেন, বিকেলে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ শান্তিপূর্ণ ভাবে নামাজে জানাযা দাফন সম্পন্ন হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি তাদের সংগঠনের কোন্দল থেকে হতে পারে।

‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন
Print Image
শহীদুল ইসলাম, উখিয়া: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টারদিকে কক্সবাজারের উখিয়া থানায় মামলাটি দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ। সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি সন্জুর মোর্শেদ জানান, রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১২৬, তারিখ-৩০/০৯/২০২১ইং। এদিকে নিহত মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মুহিবুল্লাহকে দাফন করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪-এপিবিএন এর অধিনায়ক মো: নাঈমুল হক জানিয়েছেন, বিকেলে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ শান্তিপূর্ণ ভাবে নামাজে জানাযা দাফন সম্পন্ন হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। এখনো ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি তাদের সংগঠনের কোন্দল থেকে হতে পারে। ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে সে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×