হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল::

কক্সবাজার লাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ‘সি সেইফ লাইফ গার্ড’ সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার রিজিয়নের কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ জিললুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

তিনি বলেন, পর্যটন বাদ দিয়ে কোন কিছুই না। নেতিবাচক প্রভাব পড়ে এমন এমন সংবাদ করা থেকে বিরত থাকতে হবে। হোটেল কর্মকর্তা, টমটম চালক, কিটকট ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, সহকারী পুলিশ সুপার মোঃ মীজানুজ্জামান, ইন্সপেক্টর গাজি মিজানুর রহমান, চ্যানেল আই কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, সি সেইফ লাইফ গার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, কলাতলী-মেরিন ড্রাইভ সড়ক হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের কর্মতৎপরতার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভাপতির সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ জিললুর রহমান বলেন, পর্যটনের উন্নয়নে সবার পজিটিভ মানসিকতা লালন করা উচিত। পর্যটনের ক্ষতি মানে সবার ক্ষতি। ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিজম খাতে জড়িত সবার সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি।
আইনগত কঠোরতার বিধি ও নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন,
ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি ইউনিট। ট্যুরিস্ট পুলিশের সকল সদস্য বাংলাদেশ পুলিশ কর্তৃক নিয়োগকৃত। বাংলাদেশ পুলিশ যে সকল কাজ করে, ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও সেসকল কাজ করতে পারবে। কেউ অপরাধ করে পার পাবে না।

পর্যটন এলাকায় নিয়মিত তৎপরতার পাশাপাশি অবাধে গরু বিচরণের বিরুদ্ধে অভিযান চলবে বলে ইঙ্গিত দেন পুলিশ সুপার মোঃ জিললুর রহমান।
উল্লেখ্য, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে সি সেইফ লাইফ গার্ড সদস্যদের জন্য ফোল্ডেবল স্ট্রেচারে আর্থিক সহায়তা করেছে নাভানা গ্রুপ।
এসময় কক্সবাজার টুরিস্ট পুলিশ কর্তৃক ১০টি পরিকল্পনা হাতে নেওয়া হয়।
পরিকল্পনাগুলো নিম্নরূপ:
১।পর্যটন সম্পর্কিত সকল সেবা একই ওয়েব পোর্টালে প্রকাশ।
২। অটো/সিএনজি চালকদের আলাদা পোশাক,আইডি কার্ড ও ভাড়া নির্ধারণ পূর্বক পর্যটক বান্ধব করা।
৩। হোটেল মোটেল জোনে স্থানীয় কিশোরদের প্রবেশ সীমিত করা।
৪। পর্যটন সম্পর্কিত সকল স্টেক হোল্ডারদের আইডি কার্ড ব্যবহার নিশ্চিত করা।
৫। বাসসহ সকল পরিবহনে পর্যটক সচেতনতায় স্টিকার লাগানো।
৬। সকল স্টেকহোল্ডারদের ডাটাবেজের আওতায় আনা।
৭। আইনশৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা।
৮। বীচে হারানো ও দলছুট শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন।
৯। ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন।
১০। ফটোগ্রাফার/অটোচালক/কিটকট বয়দের নিয়মিত প্রশিক্ষণ প্রদান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল:: কক্সবাজার লাইফ গার্ড সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার দিলো ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ‘সি সেইফ লাইফ গার্ড’ সদস্যদের ফোল্ডেবল স্ট্রেচার হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার রিজিয়নের কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ জিললুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী। তিনি বলেন, পর্যটন বাদ দিয়ে কোন কিছুই না। নেতিবাচক প্রভাব পড়ে এমন এমন সংবাদ করা থেকে বিরত থাকতে হবে। হোটেল কর্মকর্তা, টমটম চালক, কিটকট ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, সহকারী পুলিশ সুপার মোঃ মীজানুজ্জামান, ইন্সপেক্টর গাজি মিজানুর রহমান, চ্যানেল আই কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, সি সেইফ লাইফ গার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, কলাতলী-মেরিন ড্রাইভ সড়ক হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের কর্মতৎপরতার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সভাপতির সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ জিললুর রহমান বলেন, পর্যটনের উন্নয়নে সবার পজিটিভ মানসিকতা লালন করা উচিত। পর্যটনের ক্ষতি মানে সবার ক্ষতি। ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিজম খাতে জড়িত সবার সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি। আইনগত কঠোরতার বিধি ও নিজেদের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি ইউনিট। ট্যুরিস্ট পুলিশের সকল সদস্য বাংলাদেশ পুলিশ কর্তৃক নিয়োগকৃত। বাংলাদেশ পুলিশ যে সকল কাজ করে, ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও সেসকল কাজ করতে পারবে। কেউ অপরাধ করে পার পাবে না। পর্যটন এলাকায় নিয়মিত তৎপরতার পাশাপাশি অবাধে গরু বিচরণের বিরুদ্ধে অভিযান চলবে বলে ইঙ্গিত দেন পুলিশ সুপার মোঃ জিললুর রহমান। উল্লেখ্য, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে সি সেইফ লাইফ গার্ড সদস্যদের জন্য ফোল্ডেবল স্ট্রেচারে আর্থিক সহায়তা করেছে নাভানা গ্রুপ। এসময় কক্সবাজার টুরিস্ট পুলিশ কর্তৃক ১০টি পরিকল্পনা হাতে নেওয়া হয়। পরিকল্পনাগুলো নিম্নরূপ: ১।পর্যটন সম্পর্কিত সকল সেবা একই ওয়েব পোর্টালে প্রকাশ। ২। অটো/সিএনজি চালকদের আলাদা পোশাক,আইডি কার্ড ও ভাড়া নির্ধারণ পূর্বক পর্যটক বান্ধব করা। ৩। হোটেল মোটেল জোনে স্থানীয় কিশোরদের প্রবেশ সীমিত করা। ৪। পর্যটন সম্পর্কিত সকল স্টেক হোল্ডারদের আইডি কার্ড ব্যবহার নিশ্চিত করা। ৫। বাসসহ সকল পরিবহনে পর্যটক সচেতনতায় স্টিকার লাগানো। ৬। সকল স্টেকহোল্ডারদের ডাটাবেজের আওতায় আনা। ৭। আইনশৃঙ্খলা রক্ষায় কিশোর গ্যাং ও ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা। ৮। বীচে হারানো ও দলছুট শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন। ৯। ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন। ১০। ফটোগ্রাফার/অটোচালক/কিটকট বয়দের নিয়মিত প্রশিক্ষণ প্রদান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×