হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাশের পকেটে ইয়াবা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

পুলিশ দেখে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ১৪ মামলার আসামি কুদ্দুস সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বেতকা ছটফটিয়ে গ্রামসংলগ্ন ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার হয়। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বালিগাঁও এলাকায় পুলিশ দেখে পাশের পদ্মার শাখা নদী গৌরগঞ্জ খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কুদ্দুস। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পরিহিত প্যান্টের পকেটে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। নিহত কুদ্দুস স্থানীয় হাট বালিগাঁও এলাকার আব্দুল সাত্তার সরদারের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী ও পাশের লৌহজং থানায় মাদকসংক্রান্ত ১৪টি মামলা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে টহল দিতে টঙ্গিবাড়ী থানার এসআই মো. আল-মামুন ফোর্স নিয়ে বালিগাঁও ইসলামপুর এলাকায় যান। এ সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই ব্যক্তি পুলিশ দেখে রিকশা থেকে নেমে দুই দিকে দৌড়ে পালায়। কুদ্দুস সরদার রাস্তার পশ্চিম পাশে থাকা পদ্মার শাখা তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেয়। পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে কুদ্দুসকে উঠে আসতে বলে। এ সময় স্থানীয়রাও তাকে একই আহ্বান জানায়। কুদ্দুস কারো কথা না শুনে বালিগাঁও বাজারে দিকে সাঁতরে চলে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে স্থানীয় চাষি বালিগাঁও এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, কুদ্দুস সরদার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি এক দিকে মাদক বিক্রি করতেন, অন্যদিকে তার বাড়িতে প্রতিদিনই জুয়ার আসর বসত। কিছুদিন পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসে তাকে ধরে নিয়ে যেত। পরে আদালত থেকে জামিন নিয়ে এসে আবারও মাদক ব্যবসা করতেন। তবে নিহতের মেয়ে ফারিয়া আক্তার বলেন, তার বাবা দুই দিন আগে পানিতে ডুবে নিখোঁজ হয়। তার বাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে পুলিশ।

টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, নিহত কুদ্দুর সরদারের প্যান্টের পকেটে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

লাশের পকেটে ইয়াবা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাশের পকেটে ইয়াবা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
Print Image
পুলিশ দেখে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ১৪ মামলার আসামি কুদ্দুস সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বেতকা ছটফটিয়ে গ্রামসংলগ্ন ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার হয়। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বালিগাঁও এলাকায় পুলিশ দেখে পাশের পদ্মার শাখা নদী গৌরগঞ্জ খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কুদ্দুস। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার পরিহিত প্যান্টের পকেটে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। নিহত কুদ্দুস স্থানীয় হাট বালিগাঁও এলাকার আব্দুল সাত্তার সরদারের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী ও পাশের লৌহজং থানায় মাদকসংক্রান্ত ১৪টি মামলা রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে টহল দিতে টঙ্গিবাড়ী থানার এসআই মো. আল-মামুন ফোর্স নিয়ে বালিগাঁও ইসলামপুর এলাকায় যান। এ সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই ব্যক্তি পুলিশ দেখে রিকশা থেকে নেমে দুই দিকে দৌড়ে পালায়। কুদ্দুস সরদার রাস্তার পশ্চিম পাশে থাকা পদ্মার শাখা তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেয়। পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে কুদ্দুসকে উঠে আসতে বলে। এ সময় স্থানীয়রাও তাকে একই আহ্বান জানায়। কুদ্দুস কারো কথা না শুনে বালিগাঁও বাজারে দিকে সাঁতরে চলে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে স্থানীয় চাষি বালিগাঁও এলাকায় তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, কুদ্দুস সরদার এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি এক দিকে মাদক বিক্রি করতেন, অন্যদিকে তার বাড়িতে প্রতিদিনই জুয়ার আসর বসত। কিছুদিন পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসে তাকে ধরে নিয়ে যেত। পরে আদালত থেকে জামিন নিয়ে এসে আবারও মাদক ব্যবসা করতেন। তবে নিহতের মেয়ে ফারিয়া আক্তার বলেন, তার বাবা দুই দিন আগে পানিতে ডুবে নিখোঁজ হয়। তার বাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে পুলিশ। টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, নিহত কুদ্দুর সরদারের প্যান্টের পকেটে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×