হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ৩০৯ বাংলাদেশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন


ঢাকা, ২৪ অক্টোবর – লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

এসব বাংলাদেশি ত্রিপোলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ৩০৯ বাংলাদেশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ৩০৯ বাংলাদেশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ অক্টোবর – লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।এসব বাংলাদেশি ত্রিপোলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×