হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননের ভূখণ্ড দখলের সরাসরি হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন


বৈরুত, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার প্রতিবেশী লেবাননের ভূখণ্ড দখল করার সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

লেবানন সরকারের উদ্দেশে দেওয়া এক কঠোর বার্তায় তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি হামলা বন্ধ না করে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভেতরে প্রবেশ করে তাদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নেবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি স্থায়ী সামরিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে তেল আবিব।

সম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের দ্রুত অবনতি ঘটেছে এবং উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় দুই শতাধিক রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন সরকারকে ইতিমধ্যেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

ইসরায়েলের মন্ত্রিসভা লেবাননের অভ্যন্তরে স্থল অভিযানের একটি নীল নকশা অনুমোদন করে রেখেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননের ভূখণ্ড দখলের সরাসরি হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননের ভূখণ্ড দখলের সরাসরি হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ১২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার প্রতিবেশী লেবাননের ভূখণ্ড দখল করার সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।লেবানন সরকারের উদ্দেশে দেওয়া এক কঠোর বার্তায় তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি হামলা বন্ধ না করে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের ভেতরে প্রবেশ করে তাদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নেবে।হিজবুল্লাহর লাগাতার রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি স্থায়ী সামরিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে তেল আবিব।সম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের দ্রুত অবনতি ঘটেছে এবং উত্তর ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ প্রায় দুই শতাধিক রকেট নিক্ষেপ করেছে। এর জবাবে বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন সরকারকে ইতিমধ্যেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।ইসরায়েলের মন্ত্রিসভা লেবাননের অভ্যন্তরে স্থল অভিযানের একটি নীল নকশা অনুমোদন করে রেখেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×