হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন


অভিনেত্রী গৌতমী কাপুর

মুম্বাই, ১৪ আগস্ট – নারীদের জীবনে হয়তো এমন একটিও দিন নেই, যেদিন রাস্তাঘাটে, বাসে, বা ভিড়ের মাঝে তাদের হয়রানির মুখে পড়তে হয়নি। বয়স, পোশাক—কোনও কিছুর সঙ্গেই এর যোগ নেই। এমনই এক ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী গৌতমী কাপুর। ‘স্পেশ্যাল অপস’-এর তৃতীয় সিজনের সাফল্যে এখন কেরিয়ারের শিখরে গৌতমী। তবুও স্কুলজীবনের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে বুকে—অবচেতনের এক গভীর, না মোছা দাগ হয়ে।

গৌতমীর কথায়, “আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে এক লোক আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমি এতটাই ছোট ছিলাম, কয়েক মিনিট লেগে গেল বুঝতে আসলে কী হয়েছে! ভয়ে কাঁপতে কাঁপতে নেমে পড়ি বাস থেকে—মাথায় তখন শুধু একটা চিন্তা, ওই লোকটা কি আমার পেছন পেছন চলে আসবে না তো?”

ভয়টা শুধু ওই নোংরা লোকের জন্য নয়, বাড়িতে মায়ের প্রতিক্রিয়া নিয়েও ছিল আতঙ্ক। “ভাবছিলাম মা রাগ করবে কি না… কিন্তু মা আমার মুখের ভাব দেখেই জিজ্ঞেস করল, কী হয়েছে। তখন সব খুলে বললাম। শুনে মা বলল—ওই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে এক চড় মারতে হবে।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

গৌতমীর মায়ের শেখানো লড়াইয়ের মন্ত্র স্পষ্ট—মেয়ে হয়েছে তো কী? এরকম পরিস্থিতিতে কখনও চুপ থাকবে না। “হাত চেপে ধরো, জোরে চিৎকার করো। প্রয়োজনে পেপার স্প্রে ব্যবহার করো, না হলে জুতো দিয়েও মারো।”

এর আগেও গৌতমীর ঠাকুমা এক ট্রোলকে সপাটে জবাব দিয়েছিলেন, যখন সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য বিকিনি পরা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।

আজ অভিনেত্রী, রাম কাপুরের স্ত্রী, সফলতার পাশাপাশি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীকও বটে। নিজের শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে গৌতমী যেন সব মেয়েদের উদ্দেশে এক শক্তির বার্তা দিলেন—হয়রানি সহ্য নয়, প্রতিরোধই একমাত্র উত্তর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] অভিনেত্রী গৌতমী কাপুরমুম্বাই, ১৪ আগস্ট – নারীদের জীবনে হয়তো এমন একটিও দিন নেই, যেদিন রাস্তাঘাটে, বাসে, বা ভিড়ের মাঝে তাদের হয়রানির মুখে পড়তে হয়নি। বয়স, পোশাক—কোনও কিছুর সঙ্গেই এর যোগ নেই। এমনই এক ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী গৌতমী কাপুর। ‘স্পেশ্যাল অপস’-এর তৃতীয় সিজনের সাফল্যে এখন কেরিয়ারের শিখরে গৌতমী। তবুও স্কুলজীবনের সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে বুকে—অবচেতনের এক গভীর, না মোছা দাগ হয়ে।গৌতমীর কথায়, “আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে এক লোক আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমি এতটাই ছোট ছিলাম, কয়েক মিনিট লেগে গেল বুঝতে আসলে কী হয়েছে! ভয়ে কাঁপতে কাঁপতে নেমে পড়ি বাস থেকে—মাথায় তখন শুধু একটা চিন্তা, ওই লোকটা কি আমার পেছন পেছন চলে আসবে না তো?”ভয়টা শুধু ওই নোংরা লোকের জন্য নয়, বাড়িতে মায়ের প্রতিক্রিয়া নিয়েও ছিল আতঙ্ক। “ভাবছিলাম মা রাগ করবে কি না… কিন্তু মা আমার মুখের ভাব দেখেই জিজ্ঞেস করল, কী হয়েছে। তখন সব খুলে বললাম। শুনে মা বলল—ওই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে এক চড় মারতে হবে।গৌতমীর মায়ের শেখানো লড়াইয়ের মন্ত্র স্পষ্ট—মেয়ে হয়েছে তো কী? এরকম পরিস্থিতিতে কখনও চুপ থাকবে না। “হাত চেপে ধরো, জোরে চিৎকার করো। প্রয়োজনে পেপার স্প্রে ব্যবহার করো, না হলে জুতো দিয়েও মারো।”এর আগেও গৌতমীর ঠাকুমা এক ট্রোলকে সপাটে জবাব দিয়েছিলেন, যখন সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য বিকিনি পরা নিয়ে সতর্কবার্তা দিয়েছিল।আজ অভিনেত্রী, রাম কাপুরের স্ত্রী, সফলতার পাশাপাশি সাহস আর আত্মবিশ্বাসের প্রতীকও বটে। নিজের শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে গৌতমী যেন সব মেয়েদের উদ্দেশে এক শক্তির বার্তা দিলেন—হয়রানি সহ্য নয়, প্রতিরোধই একমাত্র উত্তর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×