হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – রাজধানীতে স্কোপোলামিন জাতীয় মাদকদ্রব্য ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে স্বর্ণালংকার ও অর্থ লুট করে আসা সংঘবদ্ধ চক্রের মূল হোতা মোসা. তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।

রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে চক্রের মূল হোতা তানিয়ার পরিচয় হয়। কৌশলে নাসিমার বাসায় ঢুকে কথোপকথনের এক পর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় রাসায়নিক ‘শয়তানের নিঃশ্বাস’ নাসিমার নাকের সামনে ধরে তাকে বেহুঁশ করে ফেলে। এরপর তার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রূপনগর থানায় মামলা করা হলে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে অর্থ-স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – রাজধানীতে স্কোপোলামিন জাতীয় মাদকদ্রব্য ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে স্বর্ণালংকার ও অর্থ লুট করে আসা সংঘবদ্ধ চক্রের মূল হোতা মোসা. তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে চক্রের মূল হোতা তানিয়ার পরিচয় হয়। কৌশলে নাসিমার বাসায় ঢুকে কথোপকথনের এক পর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে স্কোপোলামিন জাতীয় রাসায়নিক ‘শয়তানের নিঃশ্বাস’ নাসিমার নাকের সামনে ধরে তাকে বেহুঁশ করে ফেলে। এরপর তার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রূপনগর থানায় মামলা করা হলে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তানিয়াকে আদালতে পাঠানো হয়েছে।সূত্র: কালের কণ্ঠএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×