হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদ ওসমান হাদির সন্তান ও ভাইকে খুনের আশঙ্কা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন


ঢাকা, ২৪ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সন্তান ও তার ভাইকে হত্যার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি করেন ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, হাদির ভাই নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যার পর থেকেই তিনি ও হাদির সন্তান গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় তাদের ওপর হামলা বা হত্যার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। এসব কারণে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শহীদ ওসমান হাদির সন্তান ও ভাইকে খুনের আশঙ্কা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদ ওসমান হাদির সন্তান ও ভাইকে খুনের আশঙ্কা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির সন্তান ও তার ভাইকে হত্যার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় জিডিটি করেন ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, হাদির ভাই নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যার পর থেকেই তিনি ও হাদির সন্তান গুরুতর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্র গ্রেপ্তার না হওয়ায় যে কোনো সময় তাদের ওপর হামলা বা হত্যার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। এসব কারণে তিনি ও শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×