ঢাকা, ০২ অক্টোবর – জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলীয় প্রতীক ‘শাপলা’ দিয়ে দিলে মামলা করবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সেই পোস্ট শেয়ার করে এনসিপির শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শাপলা প্রতীক নিয়ে ফেসবুক পোস্ট করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা
পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।
তিনি কমেন্টে পোস্টে ব্যাখ্যাও করেন। সেখানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না লেখেছেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পোস্টকে স্ক্রিনশট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। পোস্টে লেখেন, অবশেষ এনসিপি’র শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধা-ই অবশিষ্ট রইলো না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখালো, তখন এনসিপি’র লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি’র শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাধা রয়েছে। এনসিপি বললো কী সেটা? তারা জবাবে বললো শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে। কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই।




মন্তব্য করুন