হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


সিলেট, ১৮ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের মূল ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট-বড় বেশ কয়েকটি দানবাক্স বসানো হয়। একই সঙ্গে মাজারের তিনটি বড় ডেগের তালা সিলগালা করে দেওয়া হয়েছে।

মাজার এলাকার সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। এর আগে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা দূর করতে গত শুক্রবার দুপুরে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) দরগাহর বিদ্যমান দানবাক্সগুলোতে তালা ঝুলিয়ে দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তখন মাজার দুটি পরিদর্শন করে এই নির্দেশ প্রদান করেছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জানিয়েছেন, মাজারের আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়াক্‌ফ এস্টেট এবং মাজার কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন যৌথভাবে হিসাব সংরক্ষণ করবে। ভবিষ্যতে একটি স্থায়ী ও টেকসই নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য যে, এই ঐতিহ্যবাহী দুই মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। তবে দীর্ঘদিন ধরে এসব আয়ের সঠিক হিসাব এবং ব্যয়ের খাত নিয়ে জনমনে ধোঁয়াশা ছিল।

এনএন/ ১৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল (রহ.) মাজারে স্বচ্ছতা ফেরাতে জেলা প্রশাসনের দানবাক্স স্থাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৮ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের মূল ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছোট-বড় বেশ কয়েকটি দানবাক্স বসানো হয়। একই সঙ্গে মাজারের তিনটি বড় ডেগের তালা সিলগালা করে দেওয়া হয়েছে।মাজার এলাকার সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য। এর আগে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা দূর করতে গত শুক্রবার দুপুরে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) দরগাহর বিদ্যমান দানবাক্সগুলোতে তালা ঝুলিয়ে দেয় জেলা প্রশাসন।জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তখন মাজার দুটি পরিদর্শন করে এই নির্দেশ প্রদান করেছিলেন।অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জানিয়েছেন, মাজারের আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়াক্‌ফ এস্টেট এবং মাজার কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসন যৌথভাবে হিসাব সংরক্ষণ করবে। ভবিষ্যতে একটি স্থায়ী ও টেকসই নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য যে, এই ঐতিহ্যবাহী দুই মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। তবে দীর্ঘদিন ধরে এসব আয়ের সঠিক হিসাব এবং ব্যয়ের খাত নিয়ে জনমনে ধোঁয়াশা ছিল।এনএন/ ১৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×