হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ নভেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরেরমুখ সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এসময় মাদক কারবারিরা বোট থেকে পালিয়ে যায়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বোটটি সাবরাং খুরেরমুখের সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা দুজন মাদক কারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি বস্তার ভেতরে মোড়ানো অবস্থায় দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

আরও পড়ুন

উখিয়ায় রেজু খালে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরো বলেন,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ২ লাখ ইয়াবা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ নভেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরেরমুখ সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এসময় মাদক কারবারিরা বোট থেকে পালিয়ে যায়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বোটটি সাবরাং খুরেরমুখের সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা দুজন মাদক কারবারি সাঁতার কেটে তীরে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি বস্তার ভেতরে মোড়ানো অবস্থায় দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। তিনি আরো বলেন,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×