হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহবাগের নতুন নাম প্রস্তাব করলেন কুদ্দুস বয়াতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ আগস্ট – ফেসবুক ইউটিউবের মত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন খ্যাতিমান লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। এবার সাম্প্রতিক ঘটনাবলী দেখে বিরক্ত কুদ্দুস বয়াতি সোশ্যাল মিডিয়ায় একটি পরামর্শ দিলেন। প্রস্তাব করলেন শাহবাগের নতুন নাম।

সদ্য নতুন অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর নানা প্রকারের দাবি নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ায় তিনি বিরক্ত।

গত ২৬ আগস্ট রিকশাচালকদের দুটি দলকে দাবি নিয়ে জড়ো হতে দেখা গেছে শাহবাগে। এই সংবাদ দেখে কুদ্দুস বয়াতি তার ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’ তার এই পোস্ট পছন্দ করেছেন অনেক ভক্ত-অনুরাগীরা। সেখানে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘ওয়াও, অসাধারণ। সুন্দর। ভালো কথা কইছেন।’ আরেকজন লিখেছেন, ‘এত সুন্দর কথা কইলেন কেমনে।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তার এমন পোস্টের বিষয়ে কুদ্দুস বয়াতি গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন আগে নতুন সরকার এসছে। এ সরকার এখনো ঠিকমতো বইতে পারছে না। এর মধ্যেই সবাই সবার দাবি-দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, শাহবাগে আন্দোলন করছে। এটা কোনো যুক্তির কথা না। তাই আমি বলেছি “শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।” এই সময়ে এমন আবদার আমার কাছে মামার বাড়ির আবদারের মতো মনে হয়েছে।’

কুদ্দুস বয়াতি আরও বলেন, ‘নতুন সরকারকে কমপক্ষে দুই-চার বছর সময় দিতে হবে, ভালো করে বসার জন্য। এই অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়। এ জন্যই আমি এই স্ট্যাটাসটি দিয়েছি।’

আইএ/ ২৮ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাহবাগের নতুন নাম প্রস্তাব করলেন কুদ্দুস বয়াতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহবাগের নতুন নাম প্রস্তাব করলেন কুদ্দুস বয়াতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ আগস্ট – ফেসবুক ইউটিউবের মত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন খ্যাতিমান লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। এবার সাম্প্রতিক ঘটনাবলী দেখে বিরক্ত কুদ্দুস বয়াতি সোশ্যাল মিডিয়ায় একটি পরামর্শ দিলেন। প্রস্তাব করলেন শাহবাগের নতুন নাম।সদ্য নতুন অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর নানা প্রকারের দাবি নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ায় তিনি বিরক্ত।গত ২৬ আগস্ট রিকশাচালকদের দুটি দলকে দাবি নিয়ে জড়ো হতে দেখা গেছে শাহবাগে। এই সংবাদ দেখে কুদ্দুস বয়াতি তার ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’ তার এই পোস্ট পছন্দ করেছেন অনেক ভক্ত-অনুরাগীরা। সেখানে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘ওয়াও, অসাধারণ। সুন্দর। ভালো কথা কইছেন।’ আরেকজন লিখেছেন, ‘এত সুন্দর কথা কইলেন কেমনে।’তার এমন পোস্টের বিষয়ে কুদ্দুস বয়াতি গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন আগে নতুন সরকার এসছে। এ সরকার এখনো ঠিকমতো বইতে পারছে না। এর মধ্যেই সবাই সবার দাবি-দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, শাহবাগে আন্দোলন করছে। এটা কোনো যুক্তির কথা না। তাই আমি বলেছি “শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।” এই সময়ে এমন আবদার আমার কাছে মামার বাড়ির আবদারের মতো মনে হয়েছে।’কুদ্দুস বয়াতি আরও বলেন, ‘নতুন সরকারকে কমপক্ষে দুই-চার বছর সময় দিতে হবে, ভালো করে বসার জন্য। এই অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়। এ জন্যই আমি এই স্ট্যাটাসটি দিয়েছি।’আইএ/ ২৮ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×