হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিখতে নয়, ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ আগস্ট – বৃহস্পতিবারই টপ অ্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের সঙ্গে সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে নুরুল হাসান সোহানের দল। এই সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে ‘এ’ দলের অধিনায়ক সোহান, জানালেন টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।

বাংলাদেশের ক্রিকেটারদের এখন আর শেখার কিছু নেই বলেই মনে করেন সোহান। এ কারণে আজ সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন,অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শিখতে নয় ট্রফি জিততে চান তিনি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান বললেন, ‘আমার কাছে মনে হয় লার্নিং প্রসেস জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমরা শিখতেই আছি। অবশ্যই শিখব, এটা জীবনের অংশ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

গত বছর টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এবার অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে ‘এ’ দল। অথচ জাতীয় দলই সবশেষ অস্ট্রেলিয়ায় খেলেছে ২০১৫ বিশ্বকাপে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ায় কেবল ৮ ম্যাচই খেলার সুযোগ পেয়েছে জাতীয় দল।

এবার ‘এ’ দল খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কোরচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবেন সোহানরা। দলগুলোর শক্তি নিয়ে সোহান বললেন, ‘দেখুন, আমরা একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি এবং যেটা বললাম আমি যতটুকু পড়াশোনা করেছি এবছরের দলগুলো খুবই ভালো। অবশ্যই, আমাদের জন্য ভালো একটা সুযোগ এবং আমরা চাইব যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিখতে নয়, ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিখতে নয়, ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – বৃহস্পতিবারই টপ অ্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের সঙ্গে সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে নুরুল হাসান সোহানের দল। এই সফরে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে ‘এ’ দলের অধিনায়ক সোহান, জানালেন টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শিরোপা জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।বাংলাদেশের ক্রিকেটারদের এখন আর শেখার কিছু নেই বলেই মনে করেন সোহান। এ কারণে আজ সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন,অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শিখতে নয় ট্রফি জিততে চান তিনি।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান বললেন, ‘আমার কাছে মনে হয় লার্নিং প্রসেস জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমরা শিখতেই আছি। অবশ্যই শিখব, এটা জীবনের অংশ। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সবার লক্ষ্যই ট্রফি জেতা।’গত বছর টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এবার অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে ‘এ’ দল। অথচ জাতীয় দলই সবশেষ অস্ট্রেলিয়ায় খেলেছে ২০১৫ বিশ্বকাপে। সবমিলিয়ে অস্ট্রেলিয়ায় কেবল ৮ ম্যাচই খেলার সুযোগ পেয়েছে জাতীয় দল।এবার ‘এ’ দল খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কোরচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবেন সোহানরা। দলগুলোর শক্তি নিয়ে সোহান বললেন, ‘দেখুন, আমরা একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি এবং যেটা বললাম আমি যতটুকু পড়াশোনা করেছি এবছরের দলগুলো খুবই ভালো। অবশ্যই, আমাদের জন্য ভালো একটা সুযোগ এবং আমরা চাইব যাতে ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’সূত্র: জাগো নিউজএনএন/ ০৭ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×