হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শীলখালী চেকপোস্টে সিএনজিতে তল্লাশি: ৬০ লিটার বাংলা মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে টেকনাফে পাচারের সময় ৬০ লিটার বাংলা মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বৃহস্পতিবার সকালে টেকনাফ সড়কের শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার উত্তর জালিয়া পাড়ার মৃত জাফরের ছেলে মো. সেলিম (৩৫) এবং হাড়িয়াখালী গ্রামের (ডাকঘর: সাবরাং) মৃত রফিকের ছেলে মো. রেদোয়ান (২৫), যিনি সিএনজিটির চালক হিসেবে ছিলেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

তল্লাশিকালে অটোরিকশার ভেতরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৮টি জারকিন এবং ২টি প্লাস্টিকের বোতল থেকে মোট ৬০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।

এসময় মাদক পরিবহনের দায়ে চালক রেদোয়ান ও আরোহী সেলিমকে আটক করা হয়।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা কক্সবাজার থেকে কম দামে এই মদ কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শীলখালী চেকপোস্টে সিএনজিতে তল্লাশি: ৬০ লিটার বাংলা মদসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শীলখালী চেকপোস্টে সিএনজিতে তল্লাশি: ৬০ লিটার বাংলা মদসহ আটক ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে টেকনাফে পাচারের সময় ৬০ লিটার বাংলা মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বৃহস্পতিবার সকালে টেকনাফ সড়কের শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার উত্তর জালিয়া পাড়ার মৃত জাফরের ছেলে মো. সেলিম (৩৫) এবং হাড়িয়াখালী গ্রামের (ডাকঘর: সাবরাং) মৃত রফিকের ছেলে মো. রেদোয়ান (২৫), যিনি সিএনজিটির চালক হিসেবে ছিলেন। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে অটোরিকশার ভেতরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৮টি জারকিন এবং ২টি প্লাস্টিকের বোতল থেকে মোট ৬০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের দায়ে চালক রেদোয়ান ও আরোহী সেলিমকে আটক করা হয়। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা কক্সবাজার থেকে কম দামে এই মদ কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিল। তিনি আরও জানান, এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×