হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – ‘ডেড বডি’ নামে একটি ছবির শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সংবাদমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এমডি ইকবাল।

জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওমর সানীকে সাপে কামড় দিয়েছে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। তবে বর্তমানে শঙ্কামুক্ত ওমর সানী। সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন বলেও জানান ইকবাল।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

এমডি ইকবাল পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘কিল হিম’। এ ছবিতে অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করেছিলেন। এবার তার পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ ছবিতে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় ছবিটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।

‘ডেড বডি’ ছবি প্রসঙ্গে এমডি ইকবাল গণমাধ্যমকে বলেন, এটি আধুনিক একটি ভৌতিক ঘরানার ছবি। তবে এর মাঝে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই থাকবে। এটার যে গল্প, বাংলাদেশে এ ধরনের গল্প নিয়ে কখনো ছবি তৈরি হয়নি। অনেক দিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছি। ছবিতে চরিত্র অনুযায়ী কাস্টিং করেছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে।

আইএ/ ৩০ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর সানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – ‘ডেড বডি’ নামে একটি ছবির শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সংবাদমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এমডি ইকবাল। জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওমর সানীকে সাপে কামড় দিয়েছে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। তবে বর্তমানে শঙ্কামুক্ত ওমর সানী। সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন বলেও জানান ইকবাল। এমডি ইকবাল পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘কিল হিম’। এ ছবিতে অনন্ত জলিল ও বর্ষা অভিনয় করেছিলেন। এবার তার পরিচালিত ‘ডেড বডি’ সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা ওমর সানী। যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এ ছবিতে আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায় এনি। ঢাকায় ছবিটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে। ‘ডেড বডি’ ছবি প্রসঙ্গে এমডি ইকবাল গণমাধ্যমকে বলেন, এটি আধুনিক একটি ভৌতিক ঘরানার ছবি। তবে এর মাঝে রোমান্স, অ্যাকশন, কমেডি সবই থাকবে। এটার যে গল্প, বাংলাদেশে এ ধরনের গল্প নিয়ে কখনো ছবি তৈরি হয়নি। অনেক দিন ধরেই এ ছবির প্রস্তুতি নিচ্ছি। ছবিতে চরিত্র অনুযায়ী কাস্টিং করেছি। আমার বিশ্বাস খুব ভালো কিছু হবে। আইএ/ ৩০ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×