হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন


নয়াদিল্লি, ৩১ আগস্ট – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত বৈঠকে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এতে বলা হয়েছে, শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অচলাবস্থার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন এ দুই নেতা।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘বিস্তারিত তথ্য-উপাত্তে না গিয়েই আমি বলব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যু উত্থাপন করেছিলেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ এমন এক অভিশাপ যার শিকার ভারত ও চীন দু’দেশই।’’

মিশ্রি বলেন, এই সংকট মোকাবিলায় চীনের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনও এতে সমর্থন জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারত ও চীন উভয়ই কৌশলগত স্বশাসন অনুসরণ এবং তাদের সম্পর্ককে ‘তৃতীয় কোনও দেশের দৃষ্টিকোণ’ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একই অবস্থানে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং।

সোমবার সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রতিবেশী এ দুই রাষ্ট্রপ্রধানের মাঝে প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি।

পাশাপাশি তিন বছর পর এসসিওর সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন নরেন্দ্র মোদি। ২০২৩ সালে ভারত এসসিওর আয়োজক হলেও ওই বছর অনলাইনে সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩১ আগস্ট – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে অনুষ্ঠিত বৈঠকে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অচলাবস্থার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেছেন এ দুই নেতা।ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘বিস্তারিত তথ্য-উপাত্তে না গিয়েই আমি বলব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যু উত্থাপন করেছিলেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ এমন এক অভিশাপ যার শিকার ভারত ও চীন দু’দেশই।’’মিশ্রি বলেন, এই সংকট মোকাবিলায় চীনের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনও এতে সমর্থন জানিয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারত ও চীন উভয়ই কৌশলগত স্বশাসন অনুসরণ এবং তাদের সম্পর্ককে ‘তৃতীয় কোনও দেশের দৃষ্টিকোণ’ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি।বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একই অবস্থানে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং।সোমবার সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রতিবেশী এ দুই রাষ্ট্রপ্রধানের মাঝে প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি।পাশাপাশি তিন বছর পর এসসিওর সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন নরেন্দ্র মোদি। ২০২৩ সালে ভারত এসসিওর আয়োজক হলেও ওই বছর অনলাইনে সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×