হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সময়মতো টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ডা. রফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


রাজশাহী, ৩০ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা প্রদানে ব্যর্থতার কারণেই দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা জানলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের বদলে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত এবং টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্তদের এক বছরের আন্দোলনের কারণে এই কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে সংক্রামক এই রোগের বিস্তার ঘটার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে চার মাস বয়সি শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কেন এমন সংক্রমণ ঘটছে, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় একজনের থেকে আরও ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী এখানে চিকিৎসাধীন আছেন। এটি স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে ১২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পরিস্থিতি পর্যালোচনা করছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদন পেলেই হামের প্রকৃত পরিস্থিতি জানা যাবে। এ ছাড়া হাসপাতাল পরিচালককে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে আবেগপ্রসূত বলে মন্তব্য করেন তিনি। এর আগে তিনি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সময়মতো টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ডা. রফিকুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সময়মতো টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ডা. রফিকুল ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজশাহী, ৩০ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা প্রদানে ব্যর্থতার কারণেই দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা জানলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।তিনি বলেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের বদলে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত এবং টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্তদের এক বছরের আন্দোলনের কারণে এই কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে সংক্রামক এই রোগের বিস্তার ঘটার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে চার মাস বয়সি শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কেন এমন সংক্রমণ ঘটছে, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি।সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় একজনের থেকে আরও ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী এখানে চিকিৎসাধীন আছেন। এটি স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে ১২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।হাসপাতালে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পরিস্থিতি পর্যালোচনা করছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদন পেলেই হামের প্রকৃত পরিস্থিতি জানা যাবে। এ ছাড়া হাসপাতাল পরিচালককে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে আবেগপ্রসূত বলে মন্তব্য করেন তিনি। এর আগে তিনি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।এস এম/ ৩০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×