হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সমুদ্র সৈকতে অনুমোদনহীন ফটোগ্রাফার আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তহিদুল ইসলাম (৩০) নামের অনুমোদনহীন ফটোগ্রাফার আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় অভিযানে তাকে আটক করা হয়। সে চকরিয়া উত্তর লক্ক্যারচর এলাকার আক্তার হোসেনের ছেলে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু ফটোগ্রাফার জোরপূর্বক পর্যটকদের ছবি তোলে অতিরিক্ত টাকা দাবি করছে। তাতে হয়রানির পাশাপাশি কক্সবাজারের বদনাম ছড়াচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অভিযান চালাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিয়মিত তৎপরতার অংশ হিসেবে সুগন্ধা পয়েন্টে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। এ সময় ফটোগ্রাফার তহিদুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কার্ড, লাইসেন্স বা অনুমোদিত পোষাক দেখাতে পারেনি। তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, আটককৃত ফটোগ্রাফারের বিরুদ্ধে ইতোপূর্বেও পর্যটক হয়রানির অভিযোগ ছিল।
অবৈধ ফটোগ্রাফারদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
উল্লেখ্য, একই অভিযোগে গত রবিবার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোঃ ইউনুস মিয়া (২৪) নামক ফটোগ্রাফার আটক হয়।
পুলিশ আইন এর ৩৪ (৬) ধারামতে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন। যার নন এফআইআর নং-১৫০/২২।
এই মামলায় সোমবার তাকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানিতে দোষ স্বীকার করায় তাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম।
সে কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সমুদ্র সৈকতে অনুমোদনহীন ফটোগ্রাফার আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সমুদ্র সৈকতে অনুমোদনহীন ফটোগ্রাফার আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তহিদুল ইসলাম (৩০) নামের অনুমোদনহীন ফটোগ্রাফার আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় অভিযানে তাকে আটক করা হয়। সে চকরিয়া উত্তর লক্ক্যারচর এলাকার আক্তার হোসেনের ছেলে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু ফটোগ্রাফার জোরপূর্বক পর্যটকদের ছবি তোলে অতিরিক্ত টাকা দাবি করছে। তাতে হয়রানির পাশাপাশি কক্সবাজারের বদনাম ছড়াচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অভিযান চালাচ্ছি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিয়মিত তৎপরতার অংশ হিসেবে সুগন্ধা পয়েন্টে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। এ সময় ফটোগ্রাফার তহিদুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কার্ড, লাইসেন্স বা অনুমোদিত পোষাক দেখাতে পারেনি। তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, আটককৃত ফটোগ্রাফারের বিরুদ্ধে ইতোপূর্বেও পর্যটক হয়রানির অভিযোগ ছিল। অবৈধ ফটোগ্রাফারদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। উল্লেখ্য, একই অভিযোগে গত রবিবার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোঃ ইউনুস মিয়া (২৪) নামক ফটোগ্রাফার আটক হয়। পুলিশ আইন এর ৩৪ (৬) ধারামতে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন। যার নন এফআইআর নং-১৫০/২২। এই মামলায় সোমবার তাকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানিতে দোষ স্বীকার করায় তাকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম। সে কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×