হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাঁতরে সেন্টমার্টিন গেলেন ৫৪জন সাতারু!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৭৯ সাঁতারু।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় দেশের সর্বদক্ষিণ সীমান্ত টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু হয়।

৭৯জনের মধ্যে ৫৪ জন বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হন। সাগর উত্তাল থাকায় বাকিরা পাড়ি দিতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল সাঁতরে প্রথম সেন্টমার্টিন পৌঁছান।

আয়োজকরা জানান, বেলা পৌনে ১১টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করেন ৭৯ সাঁতারু। তাদের মধ্য বিকেল ২টা ৩০ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। সবচেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরবও অর্জন করেন তিনি। এর আগে গত বছর সাইফুল ইসলাম রাসেল তিন ঘণ্টা ২১ মিনিটে পাড়ি দিয়ে দ্বিতীয় হয়েছিলেন। এ ছাড়া এবার তিন ঘণ্টা ১৬ মিনিটে পাড়ি দিয়ে তৃতীয় হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সালাহ উদ্দিন। এরপর পর্যায়ক্রমে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত ৫৪ জন দ্বীপে পৌঁছান।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ বিষয়ে মুখপাত্র ও সাঁতারু মো. শামসুজ্জামান আরাফাত বলেন, ‘এবার একজন শিশু ও বিদেশি নাগরিকসহ আমরা ৭৯ জন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। তার মধ্য ৫৪ জন সাঁতরে সেন্টমার্টিন পৌঁছেছি। তবে সাগর উত্তাল থাকায় ২৫ জনের সাঁতরাতে সমস্যা হয়েছে। এ জন্য তাদের মাঝপথ থেকে ট্রলারে উদ্ধারকারীরা তুলে নেন।’

প্রসঙ্গত, প্রয়াত কাজী হামিদুল হক সমুদ্র সাঁতারের উপযোগী বঙ্গোপসাগরের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন। ২০০৬ সালে প্রথমবারের আয়োজনে বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবির ও সালমান সাঈদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাঁতরে সেন্টমার্টিন গেলেন ৫৪জন সাতারু!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাঁতরে সেন্টমার্টিন গেলেন ৫৪জন সাতারু!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন
Print Image
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৭৯ সাঁতারু। সোমবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় দেশের সর্বদক্ষিণ সীমান্ত টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু হয়। ৭৯জনের মধ্যে ৫৪ জন বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হন। সাগর উত্তাল থাকায় বাকিরা পাড়ি দিতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল সাঁতরে প্রথম সেন্টমার্টিন পৌঁছান। আয়োজকরা জানান, বেলা পৌনে ১১টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করেন ৭৯ সাঁতারু। তাদের মধ্য বিকেল ২টা ৩০ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাসেল। সবচেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরবও অর্জন করেন তিনি। এর আগে গত বছর সাইফুল ইসলাম রাসেল তিন ঘণ্টা ২১ মিনিটে পাড়ি দিয়ে দ্বিতীয় হয়েছিলেন। এ ছাড়া এবার তিন ঘণ্টা ১৬ মিনিটে পাড়ি দিয়ে তৃতীয় হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সালাহ উদ্দিন। এরপর পর্যায়ক্রমে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত ৫৪ জন দ্বীপে পৌঁছান। এ বিষয়ে মুখপাত্র ও সাঁতারু মো. শামসুজ্জামান আরাফাত বলেন, ‘এবার একজন শিশু ও বিদেশি নাগরিকসহ আমরা ৭৯ জন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। তার মধ্য ৫৪ জন সাঁতরে সেন্টমার্টিন পৌঁছেছি। তবে সাগর উত্তাল থাকায় ২৫ জনের সাঁতরাতে সমস্যা হয়েছে। এ জন্য তাদের মাঝপথ থেকে ট্রলারে উদ্ধারকারীরা তুলে নেন।’ প্রসঙ্গত, প্রয়াত কাজী হামিদুল হক সমুদ্র সাঁতারের উপযোগী বঙ্গোপসাগরের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন। ২০০৬ সালে প্রথমবারের আয়োজনে বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবির ও সালমান সাঈদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×