হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন


কুড়িগ্রাম, ০২ সেপ্টেম্বর – কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে।

ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ০২ সেপ্টেম্বর – কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (২ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে এক বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে।ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×